২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2017, 06:52 PM

Updated : 19 Aug 2022, 04:29 PM

শুক্রবার উপজেলার বাঁশমঙ্গল এলাকায় জবা ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (২৪) আমড়াতলী ইউনিয়নের ভবনঘর এলাকার রেনু মিয়ার ছেলে এবং আরিফ হোসেন (২৭) একই গ্রামের জয়নালের ছেলে।

কুমিল্লা ছত্রখিল ফাঁড়ির এসআই মো. শাহিন জানান, ওই দুই যুবক মোটরসাইকেলযোগে কুমিল্লায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তারা নিহত হন বলে জানান শাহিন।