২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসচাপায় দুই ভ্যান আরোহী নিহত

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় বাস চাপায় দুই ভ্যান আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2017, 08:50 PM

Updated : 19 Aug 2022, 04:24 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন জানান।

নিহতরা হলেন ঘোড়াঘাটের ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫৫) ও একই উপজেলার কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (৬৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের হরিপাড়া এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান আরোহী সালাম ও ছালাম রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।