২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2017, 04:25 PM

Updated : 19 Aug 2022, 04:22 PM

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আঙ্গুর (৩৫) শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের হেনার ছেলে।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমানারা বেগম জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জের মনাকষা মোড়ে পুলিশের নিয়মিত টহলের সময় পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ আঙ্গুরকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।

ওই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।