২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামালের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন (৪৬) আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 03:09 PM

Updated : 19 Aug 2022, 04:21 PM

পিপি ওয়াজেদ আলী খোকন জানান, জামাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামাল এ মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী বলে পরিচিত এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

গত ২০১৫ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ মেলে।

এ ঘটনায় চলতি বছরের ১৬ জানুয়ারি র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা ও নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত।

রায় ঘোষণার সময় র‌্যাবের ৮ জনসহ ১২ আসামি পলাতক ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে পরে গ্রেপ্তার করা হয়। আত্মসর্মপণ করেন আরও কয়েকজন। বর্তমানে সাজাপ্রাপ্ত ৪ আসামি পলাতক রয়েছেন।