২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র কারাগারে

একটি বিস্ফোরক মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 04:44 PM

Updated : 19 Aug 2022, 04:17 PM

রোববার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী এই আদেশ দেন বলে পিপি জবদুল হক জানান।

তিনি বলেন, ২০১৬ সালের ১ অগাস্ট সদর উপজেলার চামাগ্রামের একটি নৈশ স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ২১ জনকে আটক করে পুলিশ। ওই সময় ৩০টি হাতবোমা ও ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশের করা মামলার এজাহারভুক্ত আসামি নজরুল ইসলাম।

“মামলায় গত ৬ ডিসেম্বর জামিন পান তিনি। সেই অনুসারে গত ৫ এপ্রিল হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।”

পরে রোববার তিনি আদালতে আত্মসর্পণ করেন বলে জানান পিপি।