ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের দণ্ড
ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসককে ছয়মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মেজবাউল করিম এ দণ্ড দেন।
দণ্ডিত মাজহারুল ইসলাম মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
মেজবাউল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোরস্থানের সামনের দীপশিখা অনির্বাণ চক্ষু ক্লিনিকে অভিযান চালিয়ে মাজহারুলকে আটক করা হয়।
“রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।”
