আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব
নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের (এনপিসি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, এই প্রতিযোগিতার শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত ছবি জমা দেওয়া যাবে। নির্বাচিত ছবিগুলো নিয়ে আগামী ২০ থেকে ২২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গ্যালারী-২ তে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
