২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বিআরডিবির কর্মচারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেবাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবির) কার্যালয় থেকে এক কর্মচারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2017, 05:24 PM

Updated : 19 Aug 2022, 04:09 PM

রোববার নগরীর সানারপাড় এলাকায় বিআরডিবির শাখা কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহা: সরাফত উল্লাহ জানান।

নিহত মনিরুল ইসলাম(৪২) বিআরডিবির ওই কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি কুষ্টিয়া সদরের মৃত শহীদুল ইসলামের ছেলে।

ওসি সরাফত বলেন, মনিরুল ওই অফিসেই থাকতেন। ছুটিতে তিনি বাড়ি যাননি। রোববার সকালে অফিসের লোকজন এসে দেখেন রুম ভেতর থেকে বন্ধ করা।

“অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দুপুরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে অফিস কক্ষের জানালারগ্রিল ভেঙে ভেতরে ঢুকে মনিরুলের বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার।”

তিনি বলেন, মনিরুল স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।