২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ সদরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ স্বজনদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2017, 08:21 PM

Updated : 19 Aug 2022, 04:05 PM

মৃত ফাহিম আহম্মেদ(২২) মুন্সিগঞ্জের কাগজীপাড়া এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

রোববার উপজেলার কাশিপুরের একটি কারাখানায় তার লাশটি পাওয়া যায় বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তখ্যে সকালে রূপাইয়া হোসিয়ারি কারখানা থেকে ফাহিমের লাশ উদ্ধার করায়। যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ফাহিম আহম্মেদের ভগ্নিপতি ও কারখানা মালিক রাশেদ শিকদার বলেন, “কারখানার দুই শ্রমিকমের সঙ্গে ফাহিমের বিরোধ ছিল। তাদের সঙ্গে রাতে কারখানায় থাকতো ফাহিম। তারাই তাকে হত্যা করেছে।”