২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ওয়ার্কশপে পুড়েছে ৪ বাস

ঢাকার সাভারে গাড়ির বডি তৈরির একটি ওয়ার্কশপে আগুন লেগে চারটি বাস পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 06:10 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই বাসেদ মিয়া জানান, সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এফ এ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা সোয়া ৩টার আগুন লাগার খবর পেয়ে সাভার ও মিরপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে হানিফ পরিবহনের একটি বাস, একতা পরিবহনের একটি ও কমফোর্ট লাইনের দুইটি বাস পুড়ে গেছে।”

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ওয়েল্ডিং মেশিন দিয়ে বাসে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।

মুহূর্তের মধ্যে তা আরও তিনটি বাসে ছড়িয়ে পড়ে বলে জানান তিনি।