হোসেনপুরে বিএনপি প্রার্থী জয়ী, আ. লীগ তৃতীয়
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম মবিন জয়ী হয়েছেন।
সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বেসরকারিভাবে মবিনকে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে মবিন পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী মোহাম্মদ সোহেল আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩২৮ ভোট।
আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম নূরু নৌকা প্রতীকে ১৯ হাজার ২২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ৪৬৯। রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে ৫১ দশমিক ৯১ ভাগ ভোট পড়েছে।
২০১৫ সালের ২৯ নভেম্বর উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলী মৃত্যুবরণ করায় পদটি শুণ্য হয়।
