আশুলিয়ায় শ্রমিক কলোনির আগুনে পুড়ল ৮ ঘর
ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে আটটি ঘর ও মালামাল পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, কাইচাবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ততক্ষণে আটটি টিনসেড ঘর ও মালামাল পুড়ে যায়।”
বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার ধারণা।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি ।
