২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুই খুন

পাবনায় এক অটোরিকশা চালক ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে; যাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 06:08 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

সোমবার সদর উপজেলার রাখালগাছি খোদাইপুর গ্রামের মাঠ থেকে এবং ঈশ্বরদী উপজেলার পাকশী ইপিজেড এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

নিহতদের মধ্যে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে অটোরিকশা চালক মানিক হোসেন (২৫)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

সদর থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে মানিকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

“পরে স্থানীয় কৃষকরা দুপুরের দিকে মাঠে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।”

পুলিশ লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি মামলা করেছেন বলে জানান ওসি।   

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেওয়ান মোহম্মদ আলমগীর হোসেন জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে ওই ব্যক্তির মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মুখ এবং হাত-পা কাপড় দিয়ে বাঁধা গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে দুটি গুলির খোসা পাওয়া গেছে বলে জানান তিনি।