২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সেপটিক ট্যাংক থেকে বোমা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে পেট্রোল ও হাতবোমা উদ্ধার করেছে বিজিবি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 04:42 PM

Updated : 19 Aug 2022, 03:51 PM

বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাত হোসেন জানান, ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ওই বাড়িতে সোমবার সকালে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবির এ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল গ্রামের সুজন মিয়ার বাড়িতে অভিযান চালায়।

“এ সময় একটি ঘরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে অবস্থায় ৫৩টি ককটেল ও ২৭টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।”

উদ্ধার বোমা মাধবপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরকগুলো জামায়াত-বিএনপির আন্দোলনের সময় নাশকতা তৈরি জন্য মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বিয়ষটি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।