বরগুনায় আগুনে পুড়ল ৫ দোকান
বরগুনার পাথরঘাটায় আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের বাদুরতলা বাজারে এ অগ্নিকাণ্ড হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় ফয়সাল মোল্লার ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“কিন্তু ততক্ষণে মুরগি, জুতাসহ পাঁচটি দোকান পুড়ে যায়। ”
আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
