প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগে নোয়াখালীর কবিরহাটে এক যুবককে আটক করে পুলিশ।
আটক এমদাদ উল্যা (২২) কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকাঁকড়া গ্রামের ওমর ফারুকের ছেলে।
রোববার উপজেলার ধানশালিক ইউনিয়নের চরমন্ডলিয়া বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয় বলে কবিরহাট থানার ওসি মীর্জা মোহাম্মদ হাছান জানান।
তিনি বলেন, “কয়েকদিন আগে এমদাদ প্রধানমন্ত্রীর কিছু ছবি বিকৃত করে ফেইসবুকসহ ছড়িয়ে দেন। সকালে তাকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”
