পদ্মা পাড়ে কালাই রুটিতে কাদেরের নাস্তা
পদ্মা পাড়ে গাছতলায় বসে মরিচ বাটা আর বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি খেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে হাঁটতে বেরিয়ে নগরীর শ্রীরাপুর শিমলাপার্কের পাশের বাঁধের নিচে বসে কালাই রুটি খেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সকালের নাস্তা করেন বলে জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিমন।
তিনি বলেন, বিভাগীয় আওয়ামী লীগের কর্মী সমাবেশসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাজশাহীতে আসেন ওবায়দুল কাদের। রাতে তিনি রাজশাহী সার্কিট হাউজে ছিলেন।
এর পর তিনি কাঁচা মরিচ বাটা ও বেগুনের ভর্তা দিয়ে একটি কালাই রুটি খান।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও তার সঙ্গে ছিলেন।
“সেতুমন্ত্রীর সেই কালাই রুটি খাওয়ার ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে,” বলেন এই আওয়ামী লীগ নেতা।
পরে সমাবেশে যোগ দিয়ে তার বক্তব্যে কালাই রুটি খাওয়ার অভিজ্ঞতার কথা বলেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। এ সময় কালাই রুটির প্রশংসা করে আবার আসবেন বলে জানান তিনি।
