২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ল মুন্সীগঞ্জের ৫ ঘর

মুন্সীগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর টাকা ও মালপত্রসহ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 03:48 PM

Updated : 19 Aug 2022, 03:47 PM

টঙ্গীবাড়ি থানার নয়াকান্দি গ্রামে শুক্রবার সকালে ও লৌহজংয়ে বৃহস্পতিবার গভীর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান তাজুল ইসলাম জানান, টঙ্গীবাড়ি থানার নয়াকান্দি গ্রামে শুক্রবার সকালে আগুনে হানিফ দেওয়ানের বাড়ির চারটি ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।

“তাদের ২২ ভরি স্বর্ণালংকারসহ চার লাখ টাকাও পুড়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।”

আগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ারম্যান তাজুল ইসলাম।

অপরদিকে মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্পে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মো. সাহাবুদ্দিনের একটি ঘরে আগুন লাগে।

“খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল গিয়ে স্থানীয়দের সহযোগতিায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুন নেভানো হয়।”

বাড়ির মালিক সাহাবুদ্দিনের অভিযোগ, কেউ শত্রুতা করে তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।

কোনো ঘটনায় কেউ হতাহত হয়নি।