২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ ৩৬ জন আটক

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 01:43 PM

Updated : 19 Aug 2022, 03:47 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, শুক্রবার সকালে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে ওই সময় দালালদের কাউকে আটক করা যায়নি।

আটকদের মধ্যে ২৩ পুরুষ, সাত নারী ও ছয় শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ফরিদপুরের বিভিন্ন এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরিফুল বলেন, দালালরা একদল নারী পুরুষকে অবৈধ পথে সীমান্ত পার করে ভারত থেকে বাংলাদেশে পাচার করছে এমন খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।

আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে সেদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় কাজ করতেন। তাদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।     

এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানায় থানার ওসি অপূর্ব হাসান জানান।