২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ল বাড়িসহ ৫ দোকান

গাজীপুর জেলা পুলিশ লাইনের পাশের একটি মার্কেটে আগুন লেগে একটি বাড়ির সাতটি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 11:14 AM

Updated : 19 Aug 2022, 03:47 PM

জেলা ফায়ার সার্ভিসের লিডার হুমায়ুন কবির চৌধুরী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

“এ ঘটনায় একটি আধাপাকা বাড়ির সাতটি ঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি তার প্রাথমিক ধারণার কথা জানান।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

খান টেইলার্সের মালিক ওমর ফারুক বলেন, হঠাৎ আগুন লেগে বিসমিল্লাহ্ জেনারেল স্টোর, আকিদ এক্সেসরিজ, খান টেইলার্স, লিয়া এন্টারপ্রাইজ ও বন্ধু হেয়ার কাটিংয়ের বেশির ভাগ মালপত্র পুড়ে গেছে।