২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

গ্যাসের চাপ কমে যাওয়ায় জামালপুরের তারাকান্দি যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 06:14 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, সোমবার রাত থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি বলেন, ইউরিয়া উৎপাদন স্বভাবিক রাখতে গ্যাসের চাপ ৩২০ পিএসআই প্রয়োজন। কিন্তু সোমবার রাতে গ্যাসের চাপ ২২০ পিএসআইতে নেমে আসায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশের বৃহত্তম এ সার কারখানায় প্রতিদিন এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়ে থাকে বলে জানান তিনি।