২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় এক ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 05:08 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার মোশারফ হোসেনের ভাড়া দেওয়া বাড়ির একটি কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম।

নিহত কুষ্টিয়ার রানা হোসেন (৩২) ও তার স্ত্রী শিখা আক্তার (২৮)। শিখা আশুলিয়ার একটি পোশাক কারখানায় ও রানা দিনমজুরের কাজ করতেন।

এসআই রাকিবুল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। শিখার লাশ বিছানার উপর কম্বলে মোড়ানো অবস্থায় এবং রানার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর রানা আত্মাহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশের এই উপ পরিদর্শক।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।