গাজীপুরে আগুনে পুড়ল ৬ দোকান
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি মুদি ও দুটি মুরগির দোকান পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, উপজেলার নয়নপুর বাজার এলাকায় সোমবার মধ্যরাতে আগুন লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে তার আগেই আবুল হাশেম মিয়া, শরিফ মিয়া, মোবারক মিয়া, মামুন মিয়ার মুদির দোকান ও এজাজ মিয়ার মুরগিসহ দুটি দোকান পুড়ে যায়।
হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
