মাগুরায় হয়ে গেল জমজমাট লেজার শো
মাগুরায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট লেজার শো।
মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে রোববার রাতে এ আয়োজন করে আছাদুজ্জামান ফুটবল একাডেমি।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের সহযোগিতায় অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল উপস্থিত ছিলেন।
ডিজিটাল সাউন্ড সিস্টেমে সঙ্গীতের তালে কয়েক হাজার দর্শককে মুগ্ধ হয়ে প্রদর্শনী উপভোগ করতে দেখা গেছে।
প্রদর্শনীতে ব্রিটিশ ভারত থেকে বাংলাদেশের অভ্যুদয়, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুথান, বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্বর নিয়াজির আত্মসর্মপণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন প্রভৃতি চিত্র ফুটিয়ে তোলা হয়।
আরও দেখানো হয় স্বাধীন বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, পদ্মা সেতু নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক যানবাহন, চার লেন সড়ক, আধুনিক রেল, ব্যবসা-বাণিজ্যর প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক রিজার্ভ, অবাধে মোবাইল ফোন ব্যবহার, তথ্যপ্রযুক্তির উন্নয়ন, থ্রিজি নেটওয়ার্ক, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নিত করা, ভিশন ২০৪১ বাস্তবায়ন ইত্যাদি।
