বিএনপি নেতা যাত্রাবাড়ির সাবেক এমপি সালাউদ্দিন কারামুক্ত
ঢাকা মহানগর বিএনপি নেতা যাত্রাবাড়ির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ জামিনে মুক্তি পেয়েছেন।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে শুক্রবার দুপুরে তিনি ছাড়া পান বলে কারাকর্তৃপক্ষ জানায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বৃহস্পতিবার রাতে সালাহউদ্দিন আহমেদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছ। যাচাইবাছাই শেষে শুক্রবার বেলা ১টা ১৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়।
প্রশান্ত জানান, তার বিরুদ্ধে মারামারি, ভাংচুর ও নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। সর্বশেষ ঢাকার ওয়ারি থানার একটি মামলায় তিনি জামিন পান।
গ্রেপ্তারের পর গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
