২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সিলেটের দক্ষিণ সুরমায় সীমানা নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2017, 04:07 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

শুক্রবার বেলা ২টায় লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি হারুন উর রশিদ জানান।

আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আব্দুল হান্নান ও মধু মিয়া।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি হারুন জানান, সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামবাসীর লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।