২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক শিমুল হত্যা: অস্ত্রের ব্যালাস্টিক পরীক্ষার নির্দেশ

শাহজাদপুরের মেয়রের জব্দ করা শটগান ও সাংবাদিক শিমুলের মাথার ভেতর থেকে উদ্ধার হওয়া কার্তুজের লেট বল ও কার্তুজের খোসা ব্যালাস্টিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 09:36 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিতে আহত হন সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিরুর শটগান থেকে গুলি করা হয় বলে পুলিশের পক্ষে বক্তব্য আসে।

ঘটনার পর শিমুলের স্ত্রী মিরুসহ ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় রোববার রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ঘটনার পর জব্দ করা মিরুর শটগান ও সাংবাদিক শিমুলের মাথার ভেতর থেকে উদ্ধার হওয়া কার্তুজের লেট বল ও কার্তুজের খোসা ব্যালাস্টিক পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।

“ইতোমধ্যেই শটগানসহ জব্দকৃত আলামত আদালতের নির্দেশে সিলগালা করা হয়েছে। শিগগিরই ব্যালাস্টিক পরীক্ষার জন্য সেগুলো ঢাকার সিআইডি কার্যালয়ে পাঠানো হবে।”