রংপুরে মাটিচাপায় ইটভাটা শ্রমিকের মৃত্যু
রংপুরের পীরগাছায় একটি ইটের ভাটায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বড়দরগাহ এলাকায় আইএফএম ব্রিকস নামের ওই ইটভাটায় মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান।
মৃত আব্দুল আজিজ (৪০) কাউনিয়া উপজেলার পূর্ব বাহাগিলি গ্রামের এসহার উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর বিডিনিাউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ইটভাটায় স্তুপ করা মাটি কাটfর সময় ওপরের মাটি ভেঙ্গে পড়লে তাতে চাপা পড়ে গুরুতর আহত হন আজিজ।
“অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
ইটভাটার মালিক ইদ্রিস আলী বলেন, “বিষয়টি দুঃখজনক।আজিজ অনেকদিন ধরে আমার ভাটায় কাজ করেন। তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”
