২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 07:14 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারি রাজস্ব কর্মকর্তা সামসুল হক জানান, সোমবার বেলা ১১টা থেকে ভারতীয় পণ্যবোঝাই ১৭৮টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ শুরু করে।

আর বাংলাদেশ থেকে ৬৫টি পণ্যবোঝাই ট্রাক পেট্রাপোলে ঢুকেছে।

পেট্রাপোলের বড় ব্যবসায়ীদের রপ্তানি পণ্যের চালান বহন করে এমন দশটি ট্রান্সপোর্টকে আগে বেনাপোল বন্দরে ঢোকানোর নির্দেশ আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে।

এর প্রতিবাদে শনিবার সকাল থেকে ছোট ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, রোববার সন্ধ্যায় শুল্ক,বন্দর, ট্রান্সপোর্ট ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা হয়।

“কর্তৃপক্ষের নির্দেশ সাময়িকভাবে বাতিল করার পর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।”

পুরনো খবর:

ওপারে ব্যবসায়ীদের দ্বন্দ্ব, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ