২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সবজি ক্ষেতে মিলল কৃষকের লাশ

সাভরে আশুলিয়ায় একটি সবজি ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 04:10 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

গাজীরচট মুন্সিপাড়া এলাকা থেকে শুক্রবার দুপুরে সুরুজ মিয়া নামে ৬২ বছর বয়সী ওই কৃষকের লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই মো.মনিরুজ্জামান জানান।

সুরুজ আশুলিয়ার নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এসআই মনিরুজ্জামান জানান, কয়েক বিঘা লিজ নেওয়া জমিতে সবজি চাষ করতেন সুরুজ। চুরি ঠেকাতে ক্ষেত পাহারা দেওয়ার জন্য একটি ছাউনি তৈরি করে সেখানে থাকতেন তিনি।

“প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও তিনি ওই ছাউনিতে ঘুমাতে যান।কিন্তু দুপুর পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে ছাউনিতে সুরুজের লাশ দেখতে পান তারা।”

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান এসআই।