২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে প্রতিবন্ধী নির্যাতন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবন্ধীকে নির্যাতন মামলায় রাজশাহীর চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 06:37 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শলুয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চারঘাট থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি নিবারন বলেন, নির্যাতনের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদসহ ১০ জনকে আসামি করে গত ৩১ জানুয়ারি আদালতে মামলা করেন মাড়িয়া গ্রামের জোয়ার্দ্দারপাড়ার শারীরিক প্রতিবন্ধী শাখাওয়াত হোসেন সিনা। ওই মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক মাসুমও আসামি।

“আদালত মামলাটি থানায় রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।”

পরে বুধবার বিকালে আদালতের ওই আদেশ থানায় পৌঁছলে মামলাটি রেকর্ড এবং বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মাসুমকে ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি নিবারন।

পুরনো খবর:

চারঘাটের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী নির্যাতনের মামলা