২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইক্ষু খামারের নিরাপত্তাকর্মীকে মারধর মামলায় ২ সাঁওতালের জামিন

গাইবান্ধার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের নিরাপত্তাকর্মীকে মারধরের মামলায় দুই সাঁওতালকে জামিন দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2017, 06:20 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলে জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা হেমভ্রম মিস্ত্রির ছেলে মিখাই হেমভ্রম (৪০) ও মাদারপুর সাঁওতাল পল্লীর বার্নাভাস টুডুর ছেলে কৃষ্ণ টুডু (৩৯)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারধর মামলার ১২ আসামি গত ১৮ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শুনানী শেষে ১০ আসামির জামিন মঞ্জুর করলেও মিখাই ও কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা বৃহস্পতিবার আবার জামিন আবেদন করলে শুনানী শেষে বিচারক তা জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি।

গত ১৪ জানুয়ারি সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বসানো পাইপ উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারধরের অভিযোগে খামারের ডেপুটি ইনচার্জ (ডিজিএম) আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা করেন।