শিক্ষার্থীদের পাশে নোয়াখালী পৌরসভা
নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে জেলার ১৫২ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক লাখ ৫২ হাজার টাকার সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার মেয়র শহিদ উল্লাহ খান সোহেল জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ উপস্থিতিতে এ অর্থ বিতরণ করেন।
