২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বার্নিকাট

কক্সবাজারে দুটি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেনযুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 09:23 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

শরণার্থী শিবির পরিদর্শন উপলক্ষে সোমবার বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের নয় সদস্যের প্রতিনিধি দল একটি বিশেষ বিমানে করে কক্সবাজার পৌঁছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।

এরপর বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে করে দূতাবাসের প্রতিনিধি দলটি।

বৈঠক শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করে।

জেলা প্রশাসক বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শন করবে। এরপর দলটি লেদার অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

পরিদর্শন শেষে মঙ্গলবার বিকালে দূতাবাসের প্রতিনিধি দলটি ঢাকার ফিরে যাবে বলে জানান তিনি।