নওগাঁয় পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন
নওগাঁর রানীনগর উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
উপজেলার পারইল গ্রামে মাছ নিধনের ঘটনায় সোমবার মাছ চাষি আনোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান রানীনগর থানার এসআই শফিকুর রহমান।
“সকালে পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখে আনোয়ার হোসেন থানায় অভিযোগ করেন।”
ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
