২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে লক্ষাধিক ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক লাখ ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 05:37 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

উপজেলার আচারবুনিয়া এলাকায় শুক্রবার সকালে এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল আচারবুনিয়া এলাকায় নাফ নদীর পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে কয়েকজন লোক ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে এপারে এলে বিজিবির সদস্যরা থামতে বলেন।

“এসময় পাচারকারীরা সঙ্গে থাকা দুইটি ব্যাগ ফেলে প্যারাবনের ভিতর পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগে এক লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

উদ্ধার করা ইয়াবার মূল্য তিন কোটি ৯০ লাখ টাকা বলে জানান জাহিদ।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।