২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ২ গুদাম

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে আগুনে পুড়েছে মুদি ও প্লাস্টিক সামগ্রীর দুইটি গুদাম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 11:29 PM

Updated : 19 Aug 2022, 03:35 PM

শনিবার রাত সোয়া ৮টার দিকে লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি বলে ইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান।

তিনি বলেন, রাতে গৌরাঙ্গ ঘোষের মুদি দোকনের গুদামে আগুন লাগে। পরে তা পাশের প্লাস্টিক কারখানার গুদামে ছড়িয়ে পড়ে। ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনের দুটি গুদাম পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।”