২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অপহৃত শিশু শরীয়তপুরে উদ্ধার, গ্রেপ্তার ৫

ঢাকার কেরানীগঞ্জ থেকে ১৯ দিন আগে অপহৃত চার বছরের এক শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার (অতিরিক্ত) পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

উদ্ধার মো. সিফাত (০৪) বরিশালের মুলাদি উপজেলার উত্তর পাতারচরের মো. জামাল উদ্দিনের ছেলে। তার পরিবার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল গ্রামের একটি বাড়িতে ভাড়ায় থাকত।

গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার মো. আলমগীর ইসলাম (৩৭) তার  স্ত্রী আসমা বেগম (৩০) আসমার ভাই মো. জাকির শেখ (২৭), মো. আওলাদ শেখ (২৫) ও মো. ইমরান শেখ (২২)।

সংবাদ সম্মেলনে মনিরুল বলেন, গত ৭ জানুয়ারি সকালে বাসা থেকে নিখোঁজ হয় সিফাত। তাকে না পেয়ে পরদিন শিশুর বাবা জামাল উদ্দিন কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এরপর গত ১৬ জানুয়ারি অপহরণকারীরা শিশুটির মায়ের কাছে এক লাখ ৭০ হাজার টাকার মুক্তিপণ চেয়ে ফোন করে। এ ঘটনায় অপহরণের ‘মূলহোতা’ আলমগীরকে কেরানীগঞ্জের মান্দাইল থেকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যে বুধবার গভীর রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে শিশুটিকে উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।