২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের মামলায় ১০ সাঁওতালের জামিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ ইক্ষু খামারের এক নিরাপত্তাকর্মীকে মারধরে অভিযোগে করা মামলায় ১০ সাঁওতালকে জামিন দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:22 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।

গত ১৪ জানুয়ারি খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন মামলাটি দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী প্রসিকিউটর (এপিপি) মো. মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মীকে মারধরের মামলায় ১২ আসামি বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে।

শুনানি শেষে বিচারক ১০ জনের জামিন মঞ্জুর ও দুইজনের জামিন নাকচ করেন।

সাহেবগঞ্জ ইক্ষু খামারের উপ মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন বলেন, “ইক্ষু খামারের জমিতে সেচ কাজের বসানো পাইপ গত ১৪ জানুয়ারি কয়েকজন বাঙালি ও সাঁওতালরা ওই পাইপ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাধা দিলে তাকে মারধর করে তারা।”

এ ঘটনায় দবির বাঙালি ও সাঁওতালসহ ১২ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।