কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে প্রধান বিচারপতি
গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার সকালে আকস্মিক কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি নিবাসীদের খোঁজ খবর নেন বলে জানান জেলা সমাজসেবা কর্মকর্তা শংকর সরণ সাহা।
তিনি বলেন, প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া তিনি কেন্দ্রের নিবাসীরা কে কয়দিন ধরে, কী মামলায় এ নিবাসে রয়েছে তার খোঁজ-খবর নেন।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকা থেকে সরাসরি কোনাবাড়ি এলাকায় কিশোরী উন্নয়ন কেন্দ্রে যান প্রধান বিচারপতি। পরে তিনি নিবাসীদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, তাদের থাকার স্থান পরিদর্শন করেন।
প্রধান বিচারপতির পরিদর্শনের খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জেলা সমাজসেবা কর্মকর্তা শংকর সরণ সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।
এর মধ্যে বিচারাধীন হত্যা মামলায় একজন, চুরি মামলায় একজন, মানবপাচার মামলায় দুইজন, মাদকদ্রব্য আইনে একজন, সাজাপ্রাপ্ত একজন, ভিকটিম ৫২ জন এবং নিরাপদ হেফাজতী ৫১ জন রয়েছে বলে জানান তিনি।
