আশুলিয়ায় আগুনে পুড়ল ৩৮ বাড়ি
সাভারের আশুলিয়ার একটি ঝুট গুদামে লাগা আগুনে পাশের ৩৮টি বাড়িঘর পুড়ে গেছে।
বুধবার আশুলিয়ার ইউনিক এলাকায় ‘ডং লিউন লিমিটেড’ কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান ।
তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিয়ে ওই ঝুটের গুদামে আগুন লাগে। এতে টিনসেট গুদামঘরটি পুড়ে যায় এবং পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারেন নি দমকল বাহিনীর এ কর্মকর্তা।
