২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. শফিক আহমেদের মৃত্যুতে বিএমএ’র শোক 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডা. শফিক আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চিকিৎসকদের এ সংস্থাটি।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 10:12 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে তারা শোক প্রকাশ করেন।  

রোববার রাতে বিরুলিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পরদিন ঢাকায় মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার থেকে জানা যায়, রোববার মধ্যরাতে ডা. শফিককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে আইসিইউর প্রধান ডা. রেজাউল করিমের অধীনে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়।