২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 12:00 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌরতলা বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মঈনুর রহমান জানান।

নিহত রনি (২২) সদরের বিজেশ্বর গ্রামের শামছুল আলমের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মঈনুর বলেন, সকালে কাউতলি বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবাহনের একটি বাস সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিল।

“পথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক রনির মৃত্যু হয়।”

তিনি জানান,খবর পেয়ে পুলিশ গিয়ে রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে চালকসহ বাসটি আটক করা হয়েছ।