২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে বেনাপোলে আটকা পণ্যবাহী গাড়ি

দেশেরদক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পণ্য পরিবহন ধর্মঘটে বেনাপোল বন্দরে আটকা পড়েছে পণ্যবাহী গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 06:50 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী জানান, সোমবার সকাল থেকে বন্দর থেকে পণ্যবাহী কোনো ট্রাক ছেড়ে যায়নি। 

অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনসহ ১২ দফা দাবিতে পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সোমবার ভোর থেকে দেশের দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেআজিম উদ্দিন বলেন, এ বন্দর থেকে প্রতিদিন চার থেকে পাঁচশ ট্রাক ও কভার্ডভ্যান ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। কিন্তুধর্মঘটের কারণে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ রয়েছে।”

সোমবার সরেজমিনে গিয়ে বন্দরের সব গেইটে পণ্য নেওয়ার ট্রাক, কভার্ডভ্যান ও লরির দীর্ঘ লাইন দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি। সেখানে হ্যান্ডেলিং শ্রমিকদের কাজ করতে দেখা গেলেও রপ্তানি পণ্যবোঝাই কোনো যান বন্দর ছাড়তে দেখা যায়নি।

পণ্য পরিবহন বন্ধ থাকায় ভারত থেকে আনা পেঁয়াজ বোঝাই অন্তত ৬০টি ট্রাক বন্দরে আটকে রয়েছে বলে বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান।

তিনি বলেন, দেশের ৭৫ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।পণ্য পরিবহন বন্ধ থাকলে অনেক শিল্প প্রতিষ্ঠানের ওপর প্রভাব পড়বে।

তাছাড়া আর দুই একদিন বন্দরে পড়ে থাকলে এসব পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেন বলেন, বন্দর থেকে মালামাল ডেলিভারি নেওয়ার জন্য রোববার বিকাল থেকে শতশত ট্রাক বন্দরের বিভিন্ন গেইটে অবস্থান করছে।

কেউ কেউ পণ্য বোঝাই করলেও ধর্মঘটের কারণে কোনো ট্রাক বন্দর ছেড়ে যায়নি বলে জানান তিনি।