টেকনাফের সৈকতে অজ্ঞাত তরুণের লাশ
কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে সদর উপজেলার সদর মহেশখালিয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে লাশটি পাওয়া যায় বলে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান। ।
তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিদর্শক আশরাফুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া খবরে উদ্ধার করা ওই লাশের পরনে অন্তর্বাস ছাড়া কিছু নেই।
আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের ওই ব্যক্তির নাক, কানসহ শরীরের বেশির ভাগ অংশ পঁচে গেছে বলে জানান তিনি।
