২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

গাজীপুর নগরীতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের প্রাণ গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 01:47 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

বৃহস্পতিবার সকালে বোর্ডবাজার হাজীর পুকুর এলাকায় এ দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক শহিদুল উল্লার (৩৫) মৃত্যু হয় বলে টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান।

শহিদুলের লাশ টঙ্গী সরকারি হাসপাতালে রাখা হয়েছে।তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ভবনের তত্ত্বাবধায়ক জেসমিন আক্তার জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনের সাত তলার বাইরে পলেস্তার করার সময় নীচে পড়ে যান শহিদুল।

“গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলবকে মৃত ঘোষণা করেন।”

শহীদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন জানান।