২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে নিখোঁজ যুবদল নেতার সন্ধান দাবি

গাইবান্ধার সাদুল্লাপুরে নয়দিন আগে নিখোঁজ যুবদল নেতা শফিউল ইসলাম শাপলার সন্ধান চেয়েছে তার পরিবার।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 07:42 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তার মা রেবেকা বেগম।

শফিউল উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক।

গত ১০ জানুয়ারি নলডাঙ্গার কাচারী বাজার এলাকা থেকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে শাপলাকে নিয়ে যায় বলে তার পরিবারের দাবি। এর একদিন আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তিনজনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে তাদের স্বজনরা।

এ ঘটনার পর থেকে তাদের সন্ধান চেয়ে স্থানীয়রা সড়ক অবরোধ ও আধাবেলা হরতাল পালন করে।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাপলার মা রেবেকা বেগম বলেন, ১০ জানুয়ারি সকালে তার ছেলে শফিউলকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পরদিন সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ ও ১৪ জানুয়ারি সাধারণ ডায়েরি করা করা হয়েছে।

“গাইবান্ধা ও রংপুরের কারাগার, থানা, হাসপাতাল, ডিবি ও র‌্যাব কার্যালয়ে খোঁজ-খবর নিয়েও আমার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম উৎকণ্ঠা আর হতাশায় দিনাতিপাত করছি।”

ছেলের সন্ধানে পেতে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেন তিনি।

সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, যুবদল নেতাসহ নিখোঁজ চার নেতার সন্ধানে বেশ পুলিশ তৎপর।  

পুরনো খবর:

যুবলীগ নেতাসহ নিখোঁজদের সন্ধান দাবিতে সাদুল্লাপুরে অবরোধ
সাদুল্লাপুরে আ. লীগ-যুবলীগ নেতাসহ নিখোঁজ ৪