গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিন বাস যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের জৈনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান।
নিহতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার রেখা (৩৫), নেত্রকোনার পুর্বধলার কামালপুরের মো. কাঞ্চন মিয়ার ছেলে মো. সাজু মিয়া (১৬) এবং শেরপুরের শ্রীবর্দী উপজেলার গঙ্গারছড়ি এলাকার সুজনের স্ত্রী মর্জিনা খাতুন (২৭)। হতাহত সবাই বাসের যাত্রী।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
“এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী শারমিন নিহত এবং আরও ১১ জন আহত হন।”
ওসি জানান, হাসপাতালে নেওয়ার পথে সাজু (১৬) এবং বিকালে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্জিনা খাতুন মারা যান।
ওই হাসপাতালে মর্জিনার শাশুড়ি সুফিয়া বেগমও (৫০) চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।
