২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্ষ ভাংচুর: হল থেকে বহিষ্কার দুই ছাত্রলীগ নেতা

হলের কক্ষ ভাংচুরের অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 07:55 PM

Updated : 11 Apr 2022, 10:49 PM

সোমবার ছাত্রদের আবাসিক হল ‘শাহপরান’ থেকে তাদের বহিষ্কার করা হয় বলে জানান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন।

এরা হলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম যোবায়ের হোসাইন এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ব্শ্বিবিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন।

যোবায়ের শাহপরান হলের ৪২৫ নম্বর কক্ষে এবং মিলন ৪২৮ নম্বর কক্ষে থাকতেন।

প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন বলেন, গত ৩১ ডিসেম্বর হলের ৪২৪ নম্বর কক্ষে ভাংচুর করে ওই দুইজন। তারা সহকারী প্রাধ্যক্ষদের কাছে ঘটনা স্বীকারও করে।

“এ ঘটনায় সহকারী প্রাধ্যক্ষ সৈয়দ মো. ওমর ফারুক ও আশীষ কুমার বণিকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। ”