২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করতে এসে শ্রীঘরে বর

যশোরের শার্শায় বাল্য বিয়ের আয়োজন করায় কনের ভগ্নিপতি ও বরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 06:42 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

সোমবার বিকালে উপজেলার বালুণ্ডা গ্রাম থেকে তাদের আটক করে এ দণ্ড দেওয়া হয় বলে জানান শার্শা থানার এসআই মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মহিশাডাঙ্গা গ্রামের জোহর আলির ছেলে ও বর তরিকুল ইসলাম (২২) এবং কনের ভগ্নিপতি বালুণ্ডা গ্রামের আমির আলির ছেলে আব্দুল ওহাব (৩৩)।

এসআই মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে বাল্য বিয়ের খবর পেয়ে কনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

“পরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাতদিন করে দণ্ড দিয়ে কারাগারে পাঠান।”

আব্দুস সালাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাদের বাল্য বিবাহ নিরোধ আইনের ১৯২৯এর ৬/১ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।